হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যশোরের শার্শা আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান লিটন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপিই এখন জনগণের একমাত্র ভরসা। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, শার্শা উপজেলাকে উন্নয়ন ও কর্মসংস্থানের একটি মডেল এলাকায় পরিণত করতে হলে সৎ, যোগ্য ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব প্রয়োজন। আমি নির্বাচিত হলে সীমান্তাঞ্চলের সমস্যা সমাধান, বেকারত্ব দূরীকরণ এবং কৃষিখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন কবির।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশে একদলীয় শাসন কায়েম থাকায় সাধারণ মানুষ চরমভাবে বঞ্চিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন ও ভোটের কোনো বিকল্প নেই।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহসভাপতি আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি ইদ্রিস মালেক, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমেনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.