Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বাচ্চু মোল্লার গণসংযোগ, ধানের শীষে নারীদের আজীবন সুবিধার আশ্বাস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ

কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নে কুষ্টিয়-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচনী গণসংযোগ, একাধিক পথসভা ও উঠোন বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মরিচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এসময় তিনি মা বোনদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, যদি ধানের শীষ বাংলাদেশে জয়লাভ করতে পারে তাহলে ৪ কোটি মা বোনকে আজীবনের জন্য প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা অথবা আড়াই হাজার টাকা সমপরিমাণ চাল বা গম পাবেন।

তাই এই সুবিধা পেতে হলে আপনার পাড়া প্রতিবেশীকেও বলতে হবে ধানের শীষ যদি জিতে তাহলে আমরা এই সুবিধা পাবো। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান।

সকাল থেকে রাত পর্যন্ত বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা মরিচা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নারী, পুরুষ ও তরুণ ভোটারসহ সবার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন ও ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন।

নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী প্রচরণায় অংশ নেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাদারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আকবর আলী, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুল ইসলাম, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদল আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, মরিচা ইউয়িনয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।