মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
বর্ণিল সাজসজ্জা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুর সদরে অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর আছিয়া প্রি-ক্যাডেট স্কুল-এর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৩১ জানুয়ারি শুরু হওয়া এই আয়োজন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। স্কুলের নিজস্ব মাঠে চার দিনব্যাপী নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।
সমাপনী দিনের সকাল ৯টায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ ফসিহয়ুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহম্মদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সঞ্জয় কুমার ভৌমিক।
স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাজনীন রব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গুহ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও রেনেসাঁ শিশু একাডেমির প্রধান শিক্ষক মো. আবুল কাসেম এবং সহকারী শিক্ষক মো. রান্নু মিয়াসহ অন্যান্যরা।
স্কুলের সহকারী শিক্ষক মো. শফিজ্জামান সবুজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ক্রীড়া অনুষ্ঠান সার্বিকভাবে সমন্বয় করেন স্কুলের অধ্যক্ষ নাজনীন রব্বানী ও বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ ফসিহয়ুর রহমান।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। খেলাগুলো শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে ও ক্রীড়া প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের মহম্মদপুর প্রতিনিধি সুব্রত সরকার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়।
স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.