Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে- জিলানী

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালপুর এলাকার নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্য এসএম জিলানী বলেন, ২৪ সালে এদেশের কৃষক, শ্রমিক ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গন-অভ্যুত্থান সংগঠিত করেছিল একটি গোষ্ঠী সেই গণ-অভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদেরকে জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনের দিকে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে।

তিনি বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি তারা নতুন করে বাংলাদেশে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতাকে তারা ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আজকে আপনাদের বুঝতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দল কারা। তাদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে।

স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানী বলেন, আমি ১৭ বছর এখানে ছিলাম। ২০০৮ ও ১৮ সালে দুইবার নির্বাচন করেছি। ২০১৪ ও ২৪ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। সঙ্গত কারণে জাতীয়তাবাদের সদস্য হিসেবে আমিও নির্বাচনে অংশগ্রহণ করি নাই। দলের নির্দেশনা পালন করেছি। তাই আপনারা (জনগন) ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

নির্বাচনী জনসভায় গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।