মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকদের মত প্রকাশের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অনিয়ম, দুর্নীতি ও অবিচারের চিত্র তুলে ধরে গণমাধ্যম সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”
তিনি আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। সাংবাদিকদের কণ্ঠরোধ করে কোনোভাবেই একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে মনিরামপুরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে তাদের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা স্থানীয় সমস্যাগুলো সমাধানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা, নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জামায়াত নেতারা সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত

