কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ও কালকিনি পৌরসভার আমির মাওলানা রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ডাকবাংলো বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ শাহ আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন জেলা আমির মোকলেসুর রহমান, মাদারীপুর জেলা জামায়াত নেতা খলিলুর রহমান খান, পৌরসভার উন্নয়ন কমিটির সভাপতি এম হাসান জামান খান, আব্দুর রহিম ও রিফাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

