কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর, গরুর খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ৬০ জন মৎস্যজীবীর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক লটারির মাধ্যমে উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আক্তার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.