মো.জিহাদুল ইসলাম, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া- মঙ্গলপুর সংলগ্ন নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে অনুমান ৪০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ী। ০৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় এ মরদেহ উদ্ধার করে তারা। এখনো মরদেহর পরিচয় সনাক্ত হয়নি।
বড়দিয়া নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান বলেন, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহটি কুলে আনা হয়। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.