Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জামায়াত আমীরের দুই নির্বাচনী জনসভার প্রস্তুতি, সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দুটি নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী স্টেডিয়ামে এবং রাত ৮টায় ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

এ সময় বক্তব্য দেন ফরিদপুর সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, জেলা আমীর বদরউদ্দিন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশস্থলগুলোতে জোরেশোরে মঞ্চ নির্মাণের কাজ চলছে। মাঠজুড়ে মাইক, সাউন্ড সিস্টেম ও সাউন্ড বক্স স্থাপনসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। নেতৃবৃন্দ জানান, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেনা ক্যান্টনমেন্ট ও কলেজ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন দাবি জনসভায় গুরুত্ব পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।