Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

দিবসের শুরুতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, পাঠক, বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ এবং সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

পরবর্তী সময়ে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান এবং সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার সহ বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে আরও আধুনিক ও পাঠকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে গ্রন্থাগরমুখী করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

দিনের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন নরসিংদীতে পাঠচর্চা ও জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।