Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে বালক ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়স্থ কালেক্টরেট ঈদগাহ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করে সুস্থ দেহ ও মন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানটি জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ক্লাব থেকে মোট ২৪ জন (১২ বালক ও ১২ বালিকা) অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা, ইলমা একাডেমী, কারারচর হাই স্কুল, পিনাকল চার্টার্ড স্কুল এবং পিনাকল স্পোর্টস একাডেমী।

বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয় পিনাকল চার্টার্ড স্কুল এবং রানার্সআপ পিনাকল স্পোর্টস একাডেমী। বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ইলমা একাডেমী এবং রানার্সআপ নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা। প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।