আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লেবুখালী ও নারায়নবাড়ী খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাঘেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ২ কিমি দৈর্ঘ্যের খাল দু'টির পুনঃখনন করা হবে। ভ্যাকু মেশিন ব্যবহার করে খনন কাজ পরিচালিত হবে।
উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস এবং বিএডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইবনে সিনা।
প্রকল্পটি সম্পন্ন হলে খালের গভীরতা ও নাব্যতা পুনরুদ্ধার হবে, কমপক্ষে ৫ থেকে ৭ শত বিঘা জমির ফসল উৎপাদন সম্ভব হবে এবং এলাকার পয়ঃনিষ্কাশন সমস্যাও দূর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.