Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন থেকে ফিরলেন রবিউল, রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালের কৃতি সন্তান ও সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম নিজ মাটিতে ফিরে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রামপালে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি প্রচারণায় অংশ নেন।

রবিউল ইসলাম জানান, উচ্চ শিক্ষার জন্য দেড় বছর আগে লন্ডন যান। তিনি রামপাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালনকালীন সময়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান। দেশে ফিরে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে এবং বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের প্রচারণা চালাবেন।

রামপালে নেমেই রবিউল ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সহাস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতা-কর্মীরা ফকিরহাটের কাটাখালী মোড় থেকে তাকে বরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।