নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।
বারি সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। এরপর বারি মহাপরিচালকের সভাকক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে বারি পরিচালক স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা ও সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমান ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।
পরিদর্শনকালে মি. ইচিগুচি তমোহাইডে বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের কার্যক্রম ও অগ্রগতির সঙ্গে পরিচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.