বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের ধানের শীষ প্রতীকের পক্ষে রহমতপুর ইউনিয়নের রাজগুরু বোয়ালিয়া গ্রামে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম সিজন সিকদার, দুলাল চন্দ্র সাহা, মোহাম্মদ টুটুল, আবুল হাসান সিকদার, মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তারা আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষে ভোট দিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বিজয়ী করবেন। গণসংযোগে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.