মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা বলেন, “সৎ ও আদর্শবান মানুষ সংসদে গেলে দেশ সত্যিকার অর্থেই পরিবর্তন হয়ে যাবে। আগামী ১৩ তারিখে গঠিত সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার।” তিনি আরও বলেন, “বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।”
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি এলাকায় সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, ছাত্রশিবির ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ আরও অনেকে। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.