দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট পরিচালনার জন্য ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়া বিজিবি ১৫ প্লাটুনের অধিক সদস্য মোতায়েন করেছে। দৌলতপুর উপজেলায় নির্বাচনী দায়িত্ব বাড়ানোর জন্য অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি সদস্যকে নিয়োজিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষায় নিয়োজিত সদস্যদের পাশাপাশি এই অতিরিক্ত প্লাটুন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছে। মোটরসাইকেল টহল ও নৌপথে স্পিডবোট ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যেকোনো আভিযানিক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় দুষ্কৃতিকারীদের বিশৃঙ্খলা রোধে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল, ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও ক-৯ ডগ স্কোয়াড ব্যবস্থাপনা চালানো হচ্ছে। এছাড়া ড্রোন, বডি-অর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা হয়েছে।
বিজিবি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক নির্মূল অভিযানও জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি দৌলতপুরে এক চোরাকারবারীসহ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.