জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিল থানাঘাটা গ্রামে “কাজের বিনিময়ে অর্থ” কর্মসূচীর মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ মেরামত এবং বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্প। এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য আবু হাসান, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভিন এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিউম্যানিটারিয়ান এসএম মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াস ইঞ্জিনিয়ার মোঃ শামিম হোসেন, প্রজেক্ট অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রদীপ মহন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.