আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
১১দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সভায় তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা জাতিকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে আগৈলঝাড়া ও গৌরনদীর প্রতিটি সমস্যাকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবেন।
কামরুল ইসলাম আরও বলেন, “৫ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরশাসন ও ভয়-ভীতি নির্মূল হয়েছে। আমি দাঁড়িপাল্লার প্রতীককে দায়িত্ব ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করে দুই উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জনপদে রূপান্তরিত করব।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, সাবেক আমীর আলী আহম্মেদ, নজরুল ইসলাম ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.