বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবন্দি থাকলেও তাঁর নির্বাচনী প্রচারণা থেমে নেই। এ অবস্থায় প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে গণসংযোগ, ভোট প্রার্থনা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)হাবিবা কিবরিয়া মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর, সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বাজার এবং বাবুগঞ্জের কেদারপুর ও চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমার বাবা কারাবন্দি থাকলেও সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। গণসংযোগে জনগণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া ও আশ্বাস পাচ্ছি, যা আমাদের আরও অনুপ্রাণিত করছে। আমার বাবা তিনবারের সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি তাঁর প্রতিনিধি হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি।”
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আরিফ হোসেন, নেতা রহমান শরীফ, সুমন সরদার, বাবুগঞ্জ উপজেলা যুব সংঘতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
নেতৃবৃন্দ জানান, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। কারাবন্দি থাকলেও জনগণের ভালোবাসা ও সমর্থন প্রমাণ করছে, লাঙ্গল প্রতীক এখনও এই এলাকার মানুষের আস্থার প্রতীক।
স্থানীয় ভোটাররাও জানান, অতীত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তারা লাঙ্গল প্রতীকের পাশে রয়েছেন, যা নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.