Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ঝাঁপা ইউনিয়নে কলস মার্কার গণসংযোগ-পথসভা অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর)প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী  ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস মার্কার সমর্থনে উপজেলার ঝাঁপা ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর স্কুল মোড়, চন্ডিপুর পশ্চিম পাড়া, মনোহরপুর মসজিদ মোড়, খালিয়া স্কুল মোড়, হানুয়ার নমশূদ্র পাড়া, হানুয়ার মাদ্রাসা মোড়, দোদাড়িয়া বাজার মোড়, ঝাঁপা বাজার, কমলপুর বাজারসহ বিভিন্ন স্থানে কলস মার্কার সমর্থনে এ  গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও সাধারন জনগণের উদেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় ইউনিয়ন বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কপিল উদ্দিন, মফিজুর রহমান, আসাদুল্লাহ আসাদ, আমিনুর রহমান মধু, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ নেতা-কর্মী ও শত শত সাধারন নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কার শ্লোগানে এলাকা মুখোরিত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।