শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলকে সমর্থন করেছেন চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এফ.এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রায় ২শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন:বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম.ডি. আকবর আজাদ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল কবির,উপজেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গাজী আতিয়ার রহমান,যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখ প্রমুখ।
এ সময় বক্তারা স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা এই ঘোষণা দেন। এ সময় ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এবং সদস্য সচিবসহ মুক্তিযোদ্ধাদের সন্তানরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.