Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিজামপুরে বিএনপির নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা

হুমায়ন কবির মিরাজ, শার্শা
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, শার্শা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা তীব্রতর হচ্ছে। বৃহস্পতিবার ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)বিকালে গোড়পাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির শার্শা–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। জনগণই আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গেলে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। এজন্য তিনি আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির। উপস্থিত ছিলেন শার্শা–১ আসনের বিএনপির সাবেক এমপি আলীকদরের ছেলে ইকরামুল কদর বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।