ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাটে দিনাজপুর ৬ আসনের জামাতের প্রার্থী জানাব আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় গাইবান্ধা মোড়ে এক জনসভায় বক্তব্য প্রদান করেন।তিনি বলেন ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালনা হবে।
দাঁড়িপাল্লা মার্কার সরকার মানেই জুলুমের রাজনীতির অবসান। চাঁদা আদায়ের নামে হত্যা,সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে জামায়াত সরকারের অন্যতম কাজ। এমন মন্তব্য করেছেন তিনি।
দিনাজপুর ৬-আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “হ্যাঁ”-এর পক্ষে রায় মানেই জনগণের অধিকারকে সাংবিধানিক শক্তিতে পরিণত করা। এই রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় চলবে না; প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে জনগণের কল্যাণকে সামনে রেখে। তিনি আরো বলেন জামায়াত সরকারের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হলে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনের নতুন অধ্যায় এর সূচিত হবে। ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো সরকার খেয়াল খুশিমতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না।
দাঁড়িপাল্লা মার্কা ক্ষমতায় গেলে দিনাজপুর ৬-আসনের দীর্ঘদিনের অবহেলিত অউন্নয়ন কাজ গুলি উন্নয়নে বাস্তবায়ন করা হবে। এ জনসভায় সভাপতিত্ব করেন,পৌর আমির হাফেজ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখে, এবিপাটির জালাল উদ্দিন, পৌরসভার মেয়র পদ প্রার্থী সোলাইমান আজাদ,জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইমর হান্নান,থানা সম্পাদক রাশেদুর ইসলাম, জেলা শাখার সুরা ও কর্ম পরিষদের সদস্য আলোমগীর হোসেন,ঘোড়াঘাট উপজেলা এনসিপির সভাপতি আব্দুল মান্নান সরকার, উপজেলা শাখার রোকন মোস্তফা আলী, পৌরসভার সাবেক আমীর ও সিনিয়ার সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম ওরফে সেলিম,পৌর আমির সহিদুল ইসলামসহ আরো অনেকে। সভা শেষে এক বিশাল মিছিল বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

