Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট–১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, শক্ত অবস্থানে বিএনপি—স্বপ্ন বুনছে জামায়াত

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) এলাকায় নির্বাচনী প্রতিযোগিতা জমে উঠেছে। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর সক্রিয় প্রচারণায় ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শহর থেকে গ্রাম পর্যন্ত দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন তিনি। পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা ধরে রাখার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিনের সংগঠনভিত্তিক শক্তি কাজে লাগিয়ে প্রচারণা চালাচ্ছে বিএনপি।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণায় নেমে আলোচনায় এসেছেন। তিনি নির্বাচিত হলে জয়পুরহাট ও পাঁচবিবিতে গার্মেন্টস শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। তরুণ ও নারী প্রার্থী হওয়ায় নারী ও তরুণ ভোটারদের মধ্যে তার প্রতি বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।