Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে নারী ও শিশু অধিকার ফোরামের নির্বাচনী জনসভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দুমকি উপজেলার পায়রা পয়েন্টে স্থানে নারী ও শিশু অধিকার ফোরাম দুমকি উপজেলা শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা জনাবা সুরাইয়া আক্তার চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। পটুয়াখালী-১ আসনের সার্বিক উন্নয়নে আলতাফ হোসেন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি জনাবা জেসমিন জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মহিলা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দুমকি উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীগণ।

দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়ন (পাঙ্গাশিয়া, আংগারিয়া, মুরাদিয়া, লেবুখালী ও শ্রীরামপুর) থেকে আগত মহিলা দলের নেত্রী ও বিপুল সংখ্যক নারী কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে এবং ভোট রক্ষা করতে পাহারাদারের ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। জনসভাটি নারী কর্মীদের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে পরিণত হয়, যা নির্বাচনী এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।