চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী এলাকা।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদিন ব্যাপী সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
এছাড়াও বিকেলে তিনি চারঘাট পৌরসভার ২ নং ওয়ার্ডে পুরুষ ও নারী ভোটারদের সাথে উঠান বৈঠক করেন। সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
অধ্যক্ষ নাজমুল হক বলেন, "আমরা জনগণের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি। আমরা চাই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষ উন্নয়ন ও দুর্নীতিরোধে পরিবর্তনের আশা করছে। তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।
গনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.