Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এমপি প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী’র গনসংযোগ 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এডভোকেট মিজানুল হক চৌধুরী নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারও ধারাবাহিকতায় গত শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভাস্থ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।

গণসংযোগকালে এডভোকেট মিজানুল হক চৌধুরী এলাকার মামলা, শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা সমস্যা সম্পর্কে স্থানীয়দের কথা শোনেন। তিনি বলেন,জনগণের বাস্তব সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানার মাধ্যমেই কার্যকর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সম্ভব। আমি প্রতীক বা দলের চেয়ে মানুষের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।

তাই গণসংযোগ ও প্রচারণার এই কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনাদের পছন্দের প্রতীক ফুটবল মার্কায় রায় দিয়ে এই চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয় (আংশিক) আসনের সর্বস্থরের জনসাধারণের সেবা করার সুযোগ করে দিবেন। এসময় গনসংযোগে আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান সমন্বয়ক মোশারফ হোসেন,সার্বজনীন নাগরিক পরিষদের সদস্য ফরমানুল্লাহ চৌধুরী,মোঃ হাবিব,ওয়াসিউল হক চৌধুরী,ফয়সাল,এম.এ রোমান শিবলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।