দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী প্রচারকালে কুষ্টিয়-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গণমাধ্যমকে বলেছেন, আমার প্রতিপক্ষ জামায়াত পায়ে পাড়া দিয়ে গোলমাল করার চেষ্টা করছে।
তবে দৌলতপুরের সার্বিক অবস্থা মোটামুটি ভালো। জামায়াত ইসলাম পায়ে পাড়া দিয়ে নিজেরা গোলমাল করে উল্টো আমার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছে, আমার লোকজন নাকি ওদের সঙ্গে গোলমাল করেছে।
ওরা (জামায়াত ইসলাম) বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারপরও আমার নেতা-কর্মীরা ভদ্রভাবে দৌলতপুরের প্রতিটি এলাকায় ও পাড়ায় পাড়ায় ভোট চেয়ে বেড়োচ্ছে। দৌলতপুরের আইন শৃঙ্খলা অবস্থা ভাল উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠভাবে হবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। বিএনপি দলীয় প্রার্থী বাচ্চু মোল্লা দৌলতপুর বিএনপি’র ঘাটি তাই নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন।
আজ শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তারাগুনিয়া থানামোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ ও ধানের শীষের প্রচারপত্র বিতরণকালে উপস্থিত এক গণমাধ্যমকর্মী দেয়া স্বাক্ষাতকারে বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা এসব কথা বলেন। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও বিএনপি নেতা অধ্যক্ষ রেজাউল করিমসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.