দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আধিপত্যবিরোধী মঞ্চ। শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ও নিন্দনীয় ঘটনা, যা ইতিহাসের এক কলঙ্ক হিসেবে বিবেচিত হবে। অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-মেহেরপুর, ঝিনাইদহ ও ঢাকাগামী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.