কাউনিয়া(রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর–৪ আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আসনে মোট ৫ লাখ ৫ হাজার ২৬৩ জন ভোটারের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে প্রায় ১১ হাজার বেশি। কাউনিয়ায় ১ লাখ ৮ হাজার ৯৬৯ এবং পীরগাছায় ১ লাখ ৪৯ হাজার ৬৫ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।
স্থানীয়দের মতে, নারীরা ভোটের সিদ্ধান্তে নিরাপত্তা, কর্মসংস্থান, সংসারের চাপে প্রতিফলিত বিষয় ও সন্তানদের ভবিষ্যৎকে গুরুত্ব দেন। তাই প্রার্থীর ব্যক্তিগত আচরণ, অতীত কর্মকাণ্ড ও সামাজিক অবস্থান নারী ভোটারদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।
রংপুর–৪ আসনে বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) এবং এনসিপির আখতার হোসেন (শাপলা কলি) মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থীরা ও তাদের দলীয় নেতাকর্মীরা গ্রাম ও মহল্লায় ঘুরে নারী ভোটারদের আস্থা অর্জনে প্রচেষ্টা চালাচ্ছেন।
নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে পোস্টার, মাইক বা মিছিলের চেয়ে নারীদের ভোটই আসলে লড়াইয়ের ফলাফল নির্ধারণ করতে পারে। তাই ১২ ফেব্রুয়ারি রংপুর–৪ আসনে আসন কার কাছে যাবে, তা নারী ভোটারদের উপস্থিতি ও সমর্থনে নির্ভর করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.