শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় চিতলমারী উপজেলা ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল একটি নারী মিছিল বের হয়। মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার যথাস্থানে এসে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নারী অংশ নেন। অতীতে নারীদের এমন নির্বাচনী মিছিল দেখা যায়নি বলে জানান অনেকে।
ধানের শীষের লিফলেট ও প্লাকার্ড নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে নারীদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে। ফলে এবার নির্বাচনে নারীদের সরব উপস্থিতি থাকবে বলে ধারণা করছেন নেতারা।
এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যে জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
চিতলমারী উপজেলা বিএনপির অন্যতম নেতা আহসান হাবিব (ঠাকুর) ও মহিলা দলের সভানেত্রী রুনা গাজী জানান, নির্বাচনে তারা বিপুল ভোটে বিজয়ী হবেন। ভোটারদের মন জয় করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধানের শীষের পক্ষে এলাকায় নারীদের এমন মিছিল আগে কখনো দেখা যায়নি বলে তাদের অভিমত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.