Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিএনপিকে প্রতিষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি-এ্যাড. শহীদ ইকবাল হোসেন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতিকের সমর্থনে উপজেলার খানপুর ইউনিয়নের গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভা করেছেন।

শনিবার(৭ ফেব্রুয়ারি)বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার খানপুর ইউনিয়নে খামার বাড়ি বাজার, মকমতলা বাজার, গোবিন্দপুর নতুন বাজার, ভরতপুর নতুন বাজার, গোপালপুর বাজার, ছিলমপুর বাজার, সাতনল বাজার, বালিয়াডাঙ্গা মোড় ও মাসনা নতুন বাজারসহ বিভিন্ন স্থানে কলস মার্কার সমর্থনে এ গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন, মনিরামপুরের বিএনপিকে প্রতিষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নেতা-কর্মীরা বার বার আর ভাড়া খাটতে চাই না। ভাড়া খাটতে খাটতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। তাদের মনের কষ্ট ও চোঁখের পানির মূল্য দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তাছাড়া হিন্দু-মুসলিম ভাই-বোনদের যে সম্প্রীতির বন্ধন, আমি কোন দিন ভুলতে পারবো না। তাদের ভালোবাসার ঋন কোন দিন শোধ করতে পারবো না। আমি অবহেলিত মানুষের উন্নয়ন ও জানমালের কথা চিন্তা করে প্রার্থী হয়েছি। যারা এ গুলো চাই না তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা কলস মার্কার বিজয় ঠেকাতে অপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আপনারা আমার বড় শক্তি, সকল ষড়যন্ত্র প্রতিহত করে কলস মার্কাকে বিজয় করবেন। কলস মার্কা বিজয় হলে সকল হিন্দু-মুসলিম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এক সাথে উন্নয়ন করবো। আগামী ১২ফেব্রুয়ারি আমাকে কলস মার্কার ভোট দিয়ে বিজয়ী করে সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। এ সময় তার সাথে ও পথসভা স্থলে শত শত নেতা-কর্মী ও সাধারন নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কার শ্লোগানে শ্লোগানে স্ব স্ব এলাকা মুখারিত করে তোলে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্র নেতা শাহিনুর রহমান পান্না, অলোক কুমার দে, সেলিম খান, ঢাকাস্থ মরিরামপুর সমিতির নির্বাহী সদস্য নাজমুল হক টিটো, ইউনিয়ন বিএনপি নেতা শরিফুল ইসলাম, মতলেব হোসেন, মিজানুর রহমান ডবলু, হারুন অর রশীদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।