Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা রক্ষার নির্বাচন: খোকন তালুকদার

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

কিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “এ বছরের নির্বাচন স্বাধীনতা রক্ষার নির্বাচন। এই নির্বাচনের ওপর নির্ভর করছে স্বাধীনতার পক্ষের শক্তি দেশ পরিচালনা করবে নাকি বিপক্ষের শক্তি।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। “আমরা মিথ্যা বলে জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইব না। ভোট আপনার পবিত্র আমানত। এই আমানত প্রয়োগ করে আপনাদেরই নেতা নির্বাচন করতে হবে। আমি বল প্রয়োগ কিংবা রাতের ভোটে বিশ্বাসী নই, আমি জনগণের ভালোবাসায় বিশ্বাসী,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। বারবার কারাবরণ করেছি ও গুমের শিকার হয়েছি। সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের মাধ্যমে মতামত প্রকাশ করবেন।”

বিএনপি প্রার্থী বলেন, ধানের শীষে দেওয়া প্রতিটি ভোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হবে এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ধানের শীষের বিকল্প নেই।

সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবিএম মাহবুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান নাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।