Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সপক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করতে হবে আলমডাঙ্গায় নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী শরিফুজ্জামান 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জনাব শরিফুজ্জামান শরিফ শনিবার (৭ ফেব্রুয়ারি) সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন বক্তব্য দেন।

সমাবেশকে ঘিরে আলমডাঙ্গা উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। জনসমাগমে সমাবেশস্থল জনস্রোতে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরিফ বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসনের প্রতীক ধানের শীষ। স্বাধীন বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে চায়, তাহলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।” তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান বুলা,খন্দকার আব্দুল জব্বার সোনা,আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন সমন্বয়কবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজিবুল হাসান, সহসভাপতি শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদ হাসান, প্রচার সম্পাদক এস.এম. জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মিলন হোসেন, ক্রীড়া সম্পাদক জিনারুল ইসলামসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।