আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে কমিউনিটি ঝুঁকি নিরূপণ অনুশীলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘রিস্ক-ই-স্কেইপ’ প্রকল্পের আয়োজনে কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আয়াজ রব্বানী, লেকচারার মো. ইফতেখারুল ইসলাম, রিসার্চার ড. শেখ সাইদ আহমেদ, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আহমেদ আবু সায়েম সৈকত ও ফায়াদ আহমেদ।
কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকিপ্রবণতা নিরূপণ, বিদ্যমান সক্ষমতা ও সম্পদের মূল্যায়ন, ঝুঁকি অগ্রাধিকার নির্ধারণ এবং ঝুঁকি কমানোর পরিকল্পনা বিষয়ে লিখিত মতামত প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

