Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা থানা মহিলা দলের কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা  প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা  প্রতিনিধি 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা থানা মহিলা দলের নারী কর্মীদের এক সমাবেশ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি)   দর্শনা লিটিল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

দর্শনা থানা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা। দর্শনা থানার অন্তর্গত ছয়টি ইউনিয়নের কয়েকশ নারী কর্মী ও নেত্রী এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর প্রধান নির্বাচনী এজেন্ট ড. এম এ সবুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মুকুল শাহ্, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, দর্শনা থানা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে নারী ভোটারদের সচেতন করা এবং দলীয় প্রার্থীর পক্ষে জনমত গঠন করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তৃণমূল কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশ শেষে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নারী কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।

নেতাকর্মীরা জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারীদের এই অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।