Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেলে কোনো নারী অসহায় থাকবে না: জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের কোনো নারী অসহায় থাকবে না। প্রত্যেক পরিবারের নারীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গলপট্টিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক কার্ড চালু করবেন, যার মাধ্যমে নারীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এতে একটি নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির এ পরিকল্পনার কথা জানার পর কিছু ধর্ম ব্যবসায়ী কর্মজীবী নারীদের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলছে। তিনি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের নারীরা বিবি খাদিজা (রা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যবসা-বাণিজ্যে অংশ নিতে চান। তাদের স্বাবলম্বী হতে বাধা দেওয়া ইসলাম ও মানবতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

কৃষিখাত প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণসহ প্রয়োজনীয় সুবিধা পাবেন।

সভায় স্থানীয় বিএনপি নেতা আইউব আলী সন্যামতের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, বিএনপি নেতা খবির উদ্দিন সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিন একই ইউনিয়নের বিল্লগ্রাম, শরিফাবাদ ও হাপানিয়া গ্রামেও ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে অংশ নেন জহির উদ্দিন স্বপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।