গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার সরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলটিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমীন এবং সেক্রেটারি বায়জিদ শরীফ।
সভায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আগৈলঝাড়া শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খানসহ নেতাকর্মীরা নেতৃত্ব দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সদ্য সাবেক গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন বলেন, পরিবর্তনের রাজনীতির প্রত্যাশায় তারা এতদিন গণঅধিকার পরিষদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরির পর সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.