গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ সমাজসেবক ও কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদার, বিএনপি নেতা জহিরুল ইসলাম সংগ্রাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব হোসেন খান এবং মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা ঈশা, মাওলানা আলম, মাওলানা ওলিউল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ কামাল হোসেনসহ অন্যান্যরা।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.