Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে।

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রের প্রবেশপথ, সীমানা প্রাচীর, ভোটগ্রহণ কক্ষ এবং গোপন কক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে যাচাই করা হয়। কোথাও ঘাটতি থাকলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের জন্য এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। নির্বাচনের দিনগুলো ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টহল, নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।