গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট( ৮ ফেব্রুয়ারি) বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে অভিযান চালিয়ে ত্রাস সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদা (৪৫) আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সারোয়ার প্যাদার বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) এবং চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ককটেল ও অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় যে কোনো সহিংসতা প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি।”
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী দৃঢ়ভাবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.