Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদের নেতৃত্বে বাট্টাজোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য শাহিনুজ্জামান শাহীন, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, যুবদল নেতা হাইবুল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ বলেন, “আমরা প্রতিটি গ্রামে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য একটাই—বিএনপি প্রার্থীকে বিজয়ী করা।” তিনি আরও বলেন, “একটি মহল ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সচেতন ভোটাররা উন্নয়নের প্রতীক ধানের শীষকেই বিজয়ী করবে বলে আমরা আশা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।