Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মেলান্দহ উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ, ইংরেজি শিক্ষক আনিছুর রহমান আনিছ, সহকারী শিক্ষক নুরনবী, সাংবাদিক শাহজামাল, সাংবাদিক মো. রুহুল আমিন রাজুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দুই দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।