নরসিংদী প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ ফেব্রুয়ারি )নরসিংদী সদরের পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, দাবা শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
প্রতিযোগিতায় জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি ক্লাব থেকে মোট ২৪ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবুল আহম্মেদ, দ্বিতীয় স্থান লাভ করে ইলমা একাডেমির আবইয়াৎ আকন্দ এবং তৃতীয় স্থান অর্জন করে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের মো. ইব্রাহিম জাফির।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.