Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, সব কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের ৪০৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার মোট ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৬টি কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, চারটি আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে তিনজন সশস্ত্র থাকবে। এছাড়া সশস্ত্র পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, বাগেরহাটবাসীকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দিতে নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পুরো ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সহজ হবে এবং এটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।