ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে রোববার সন্ধ্যায় সানজিদা তাবাসসুম মীম (১৫) নামে এক স্কুল ছাত্রী ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। সে চরমজলিশপুর ইউনিয়নের রাঘবপুর শহীদ উল্যাহ মাস্টারের কন্যা এবং বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে নিজ বসত ঘরের শয়নকক্ষে সিলিং ফ্যানে ওড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেন। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

