Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর-১: বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশে ভোটকেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান

মেহেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে নজর রেখে মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া এবং ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন।

রোববার(৮ ফেব্রুয়ারি)বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, ভোটাররা পরিবারের সদস্যদের সঙ্গে সকালেই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান সাতু, সাবেক সহসভাপতি আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা মহিলা দলের সভানেত্রী সায়েদাতুন্নেছা নয়ন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতারা ভোটের দিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।