নরসিংদী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীতে মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই ফোর্সের সদস্যদের জন্য ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রোববার (৮ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, যিনি নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “নরসিংদীবাসী যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনী পরিবেশে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা দ্রুত, বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে মোকাবিলা করতে হবে। পাশাপাশি তিনি দায়িত্ব পালন করার সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.