Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ভোটের আগে-পরে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য সকল ধরনের জনসমাগম, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮(১) অনুযায়ী গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলম হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজীপুর-১ (১৯৪), গাজীপুর-২ (১৯৫), গাজীপুর-৩ (১৯৬), গাজীপুর-৪ (১৯৭) ও গাজীপুর-৫ (১৯৮) আসনের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের জনসভা, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান, অস্ত্র বহন বা শক্তি প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮(২) অনুযায়ী এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে কমপক্ষে দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

প্রশাসন রাজনৈতিক দল, প্রার্থী, নেতা-কর্মী ও সর্বসাধারণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।